ফ্লিট রিপ্লেনিশমেন্ট অয়েলারের একটি নতুন শ্রেণীর প্রথম জাহাজ ইউএসএনএস জন লুইস (টি-এও ২০৫) এর ডেলিভারি নিয়েছে ইউএস নৌবাহিনী।
মিলিটারি সিলিফ্ট কমান্ড দ্বারা পরিচালিত নতুন এই জাহাজটি সমূদ্রে নৌবাহিনীর অন্যান্য জাহাজে ডিজেল ফুয়েল এবং লুব্রিকেটিং তেল সরবরাহ করবে। এছাড়াও বিমানের জন্য জেট ফুয়েল সরবরাহ এবং জাহাজগুলোতে তাজা রশদ, অন্যান্য খাবার ও খাবার পানি সরবরাহ করবে।
৪৯ হাজার ৮৫০ টন সম্পূর্ণ লোড ডিসপ্লেসমেন্ট সহ ৭৪২ ফুট দৈর্ঘের জাহাজটিতে ১ লক্ষ ৫৭ হাজার ব্যারেল তেল বহন করার ক্ষমতা রয়েছে এবং এর সর্বোচ্চ গতি ২০ নট।
নতুন T-AO গুলি নৌবাহিনীর কমব্যাট লজিস্টিক ফোর্সের ক্ষমতা যোগ করবে এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থার ভিত্তিপ্রস্তর হয়ে উঠবে।
জাহাজটি সান দিয়েগোতে জেনারেল ডাইনামিক্স NASSCO দ্বারা নির্মিত হয়েছিল, যা 2018 সালে নির্মাণ শুরু করেছিল। T-AO গুলি সিভিল রাইটস লিডারদের নামে নামকরণ করা হবে।







