সিন্দবাদ ডেস্ক : ওয়ান ব্যাংক পিএলসি অনলাইন ট্রেনিং প্লাটফর্ম হিসেবে ই-লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম চালু করেছে। এ সিস্টেমের মাধ্যমে অনলাইন কোর্স তৈরি, অনলাইন শিক্ষাদান, মক-টেস্ট, অনলাইন সার্টিফিকেশন পরীক্ষা, দূরশিক্ষণ, স্বদক্ষতা বিকাশ ও অধ্যয়নের অগ্রগতির মূল্যায়ন করা যাবে।
ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ ই-লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে ব্যাংকের ডিএমডি, কোম্পানি সেক্রেটারি ও হেড অব এইচআর জন সরকারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






