সীন্দবাদ ডেস্ক : ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম নির্ধারণ করা হবে ডিসেম্বর মাসের জন্য।

রবিবার (৩ ডিসেম্বর) তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি)‘র নতুন দাম ঘোষণা করবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

অক্টোবরে ১২ কেজি এলপি গ্যাসের সিলিন্ডারের দাম ছিল এক হাজার ৩৬৩ টাকা। নভেম্বর মাসে ১২ কেজি এলপি গ্যাসের সিলিন্ডারের দাম ১৮ টাকা বাড়িয়ে এক হাজার ৩৮১ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। একই সঙ্গে অটোগ্যাসের দাম বাড়ায় নভেম্বরে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার নির্ধারণ করা হয় ৬৩ টাকা ৩৬ পয়সা।

সৌদি সিপির দামের ওপর নির্ভর করে বাংলাদেশে এলপিজির দাম বাড়ে বা কমে।