সীন্দবাদ ডেস্ক : চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ডুবে গেছে একটি লাইটার জাহাজ। লাইটারেজটি বহিঃনোঙর থেকে ১,৬০০ টন এমওপি সার বোঝাই করে কর্ণফুলী নদীতে এসেছিল। সোমবার সকালে খালাস করার কথা ছিল।
রোববার (১২ ডিসেম্বর) রাতে কর্ণফুলী ডকইয়ার্ড সংলগ্ন মাঝ নদীতে মাঝিরঘাট এলাকায় সার বোঝায় লাইটার জাহাজ (এমভি মাকসুদা-২) ডুবে যায়। লাইটারেজে থাকা ১৩ জনের মধ্যে ১২ জন উঠতে পারলেও একজন সার্ভেয়ার আজিজুর রহমান (৪১) নিখোঁজ রয়েছেন।
পুলিশ কর্মকর্তা সদরঘাট নৌ থানার ওসি একরাম উল্লাহ সূত্রে জানা যায়, নোঙর করে রাখা লাইটারেজটি তলা ফেটে পানি ডুকে ফলে জাহাজটি ডুবে যায়। বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে নৌ ট্রাফিক ব্যবস্থাপনা চালু করা হয়েছে। ইমার্জেন্সি বয়া স্থাপন করে দুর্ঘটনাস্থল চিহ্নিত করা হয়েছে, যাতে অন্য কোন নৌযানের সমস্যা না হয়।
জাহাজটি উদ্ধারের জন্য নৌ পুলিশ এবং বন্দর ও মালিক পক্ষ কাজ করছে।







