সীন্দবাদ ডেস্ক : ভারত মহাসাগরে ড্রোন হামলার শিকার হয়েছে ইসরায়েলের একটি বাণিজ্যিক জাহাজ। সমুদ্র পথ বিষয়ক একটি সংস্থা এমন তধ্য জানায়।

শনিবার (২৩ ডিসেম্বর) এ হামলার ঘটনা ঘটে। অপর একটি সংস্থা জানিয়েছে লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজটির সঙ্গে ইসরায়েলের সংশ্লিষ্টতা রয়েছে। গেছে সপ্তাহে আরব সাগরে মাল্টার পতাকাবাহী জাহাজটি জলদস্যুদের হামলার শিকার হলে ভারতীয় নৌ সেনারা অভিযান চালিয়ে এক আহত নাবিককে উদ্ধার করে ।

ব্রিটিশ সেনাবাহিনী ও বেসরকারি সমুদ্র নিরাপত্তা বিষয়ক সংস্থা আমব্রে জানায়, ড্রোন হামলায় জাহাজটিতে আগুন ধরে যায়। জাহাজটিতে ক্যামিকেল পণ্য বহন করছিল।

যুক্তরাজ্যের সমুদ্র বাণিজ্য অপারেশন জানিয়েছে, হামলায় ড্রোন ব্যবহার করা হয়েছে। এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এটি তদন্ত করছে।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সাধারণ মানুষের ওপর ইসরায়েলিদের বর্বর হামলার প্রতিশোধ নিতে ইসরায়েলি জাহাজে গত কয়েক সপ্তাহ ধরে হামলা চালাচ্ছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তবে তাদের হামলাগুলো মূলত হচ্ছে লোহিত সাগরে। ভারত মহাসাগরে ইসরায়েলি জাহাজে কারা হামলা চালালো সেটি এখনো পরিষ্কার নয়।