আমি আগেও বলেছি গতকালকেও বলেছি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। কিন্তু করা শুরু করেছে। আসলে আমাদের তেলের কোনো অভাব নেই বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

শনিবার (৭ মার্চ) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু; তার কার্যালয়ের ৪ নম্বর গেটে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে এ কথা বলেন তিনি।

জ্বালানি মন্ত্রী এসময়ে বলেন- আমি আগেও বলেছি গতকালকেও বলেছি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। আমরা রেশনিংটা করেছি এজন্যই যে একটা অনিশ্চয়তা আছে ‍যুদ্ধটা কতদিন চলবে। এজন্য আমরা রেশনিং করেছিলাম। কিন্তু মানুষ ভয় পেয়ে স্টক করা শুরু করেছে। আসলে আমাদের তেলের কোনো অভাব নেই।

এসময়ে তিনি জানান, পেট্রোল পাম্পে যেনো অনিয়ম না হয় সেজন্য রোববার থেকে মোবাইল কোর্ট মাঠে নামবে।

মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু আরো বলেন, আরো দুটি তেলবাহী জাহাজ আগামী ৯ তারিখ আসবে, আমরা আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে বসেছিলাম। মধ্যপ্রাচ্যের যুদ্ধের জন্য যে সমস্যা তৈরি হয়েছে এবং স্বাভাবিকভাবে মানুষের মধ্যে জ্বালানি উদ্বিগ্নতা বেড়েছে।