সীন্দবাদ ডেস্ক : মোংলা বন্দরের পশুর নদীতে ডুবে যাওয়া ‘এমভি প্রিন্স অব ঘষিয়াখালী-১’ নামের কার্গো জাহাজ থেকে কয়লা অপসারনের কাজ শুরু হয়েছে। এ ঘটনায় বন্দর চ্যানেলে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে জানায় বন্দর কর্তৃপক্ষ।

শনিবার (১৮ নভেম্বর) দুপুর হতে এস্কেভেটর দিয়ে এই কয়লা অপসারণের কাজ শুরু করে মালিকপক্ষ। শুক্রবার সকাল পৌনে ৯টায় পশুর নদীর চরকানা এলাকায় জাহাজটি কয়লা নিয়ে ডুবে যায়।

জাহাজের মালিক মো. বশির হোসেন জানান, কার্গো জাহাজটি ডুবে যাওয়ার ২৭ ঘণ্টা পর কয়লা অপসারণের কাজে ‘ফারহা’ নামক একটি ট্রাগবোট এবং অপসারণের কাজে ‘মা বুশরা’ নামের অন্য একটি নৌযান ঘটনাস্থলে কয়লা অপসারণের কার্যক্রম শুরু করেছে। কয়লা তোলার পর ৪ থেকে ৫ দিনের মধ্যে কার্গো জাহাজটি উত্তোলনের করা সম্ভব হবে।

মোংলা বন্দরের ফেয়ারওয়েতে অবস্থানরত মার্শাল আইল্যান্ড পতাকাবাহী ‘এমভি দুবাই নাইট’ জাহাজ থেকে ৮০০ টন কয়লা বোঝাই করে যশোরের নোয়াপাড়া যাওয়ার সময় শুক্রবার দুপুরে পশুর নদীর চরকানা এলাকায় তলা ফেটে ডুবে যায় কার্গো জাহাজ ‘এমভি প্রিন্স অব ঘষিয়াখালী-১‘।