সীন্দবাদ ডেস্ক :: সুন্দরবনের শিপসা নদীতে ১ হাজার ৪২২ টন ফ্লাইঅ্যাশ বোঝাই একটি লাইটার জাহাজ ডুবে গেছে। জাহাজটি ভারতের ভজভজ এলাকা থেকে ঘোড়াশাল এলাকায় অবস্থিত একটি সিমেন্ট কারখানায় সিমেন্টর কাঁচামাল নিয়ে যাচ্ছিল।
শুক্রবার (২৯ ডিসেম্বর) ‘এমভি গায়েহেরা-৪‘ জাহাজটির তলা ফেটে নদীতে ডুবে যায়। জাহাজে থাকা ১২ নাবিককে জীবিত উদ্ধার করেছে নৌ-পুলিশ।
নলিয়ান নৌ-পুলিশ পরিদর্শক তারক চন্দ্র নাথ বলেন, এমভি গায়েহেরা-৪ নামের লাইটার জাহাজটি শিপসা নদীর নলিয়ান এলাকায় ডুবো চরে আটকা পড়ে। খবর পেয়ে নৌপুলিশের একটি দল সেখানে গিয়ে লাইটারের নাবিকদের উদ্ধার করে। শিবসা নদীতে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে।







