মো: আল-আমীন হোসেন :: বাংলাদেশের পোশাক শিল্পের উদ্যোক্তা ও দ্বাদশ জাতীয় নির্বাচনে নব-নির্বাচিত ১৫ জন সংসদ সদস্যকে ফোরামের সকলের পক্ষ হতে শুভেচ্ছা ও অভিনন্দন জানায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিজিএমইএ ফোরামের একটি পেইজ থেকে এ পোষ্টের মাধ্যমে এ অভিনন্দন জানায়। নির্বাচিতদের মধ্যে ৬জন একাদশ জাতীয় সংসদেও এমপি ছিলেন, ৩জন মন্ত্রী-প্রতিমন্ত্রী ছিলেন।
আজ বুধবার (১০ জানুয়ারি) সকালে নব-নির্বাচিত সংসদ সদস্যগন শপথ গ্রহন করেন। তারা আওয়ামী লীগ, জাতীয় পার্টির মনোনয়ন ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হন। সকলের জন্য জনগনের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন পোশাকশিল্পের সাথে সংম্পৃক্তরা।
পোশাক ব্যবসায়ীদের এক বরাতে জানা যায়, আমরা সকলেই তাদের জন্য খুব খুশি ও গর্বিত। আমাদের সাথের অনেকেই আজ সংসদ সদস্য, অবশ্যই এটা আনন্দের। দেশের পোশাকখাতের জন্য অবশ্যই এটি খুবই ইতিবাচক ইঙ্গিত বলে মনে করেন ব্যবসায়ীরা।
পোশাক শিল্পের প্রতিষ্ঠাতা ও নবনির্বাচিত সংসদ সদস্যগন হলেন – বেক্সিমকো গ্রুপের সালমান এফ রহমান (ঢাকা-১), নিশা গ্রুপের মোহাম্মদ খসরু চৌধুরী (ঢাকা-১৮), শাশা ডেনিমের আনিসুল ইসলাম মাহমুদ (চট্টগ্রাম-৫), ওয়েল গ্রুপের আবদুচ ছালাম (চট্টগ্রাম-৮), স্মার্ট গ্রুপের মুজিবুর রহমান (চট্টগ্রাম-১৬), সেপাল গ্রুপের টিপু মুনশি (রংপুর-৪), রেনেসাঁ গ্রুপের মো: শাহরিয়ার আলম (রাজশাহী-৬), হা-মীম গ্রুপের এ কে আজাদ (ফরিদপুর-৩), এনভয় গ্রুপের আবদুস সালাম মুর্শেদী (খুলনা-৪), উইজডম এ্যাটায়ার্স লিমিটেডের সেলিম ওসমান (নারায়াণগঞ্জ-৫), মন্ডল গ্রুপের আব্দল মমিন মন্ডল (সিরাজগঞ্জ-৫), স্প্যারো গ্রুপের চয়ন ইসলাম (সিরাজগঞ্জ-৬), ফয়জুর রহমান বাদল (ব্রাক্ষ্মণবাড়িয়া-৫), এক্সিস নিটওয়্যারের দেওয়ান জাহিদ আহমেদ টুলু (মানিকগঞ্জ-২), ফেবিয়ান গ্রুপের তাজুল ইসলাম (কুমিল্লা-৯)।






