সিন্দবাদ ডেস্ক : প্রায় ৯০০ কর্মচারীকে বরখাস্ত করার অভিযোগ উঠেছে শীর্ষস্থানীয় জাহাজ প্রতিষ্ঠান পিঅ্যান্ডও ক্রুজ অ্যান্ড কানার্ডের স্বত্বাধিকারী কার্নিভাল ইউকের বিরুদ্ধে।

এর আগে প্রতিষ্ঠানটি শ্রমিক ইউনিয়নের সদস্যদের সঙ্গে আলোচনা করে। এর একদিন পর ‘ফায়ার অ্যান্ড রিহায়ার’ পরিকল্পনার ব্যাপারে কর্তৃপক্ষকে জানানো হয়।

নটিলাস ইউনিয়ন জানায়, তাদের আলোচনায় নতুন নিয়োগ করার প্রকৃত উদ্দেশ্য দেখা যায়নি। এর আগে আরেকটি প্রতিষ্ঠান পিঅ্যান্ডও ফেরিজের স্বত্বাধিকারী ডিপি ওয়ার্ল্ড গত বছর ৮০০ কর্মীকে বরখাস্ত করে।

খবরে – বিবিসি