সীন্দবাদ ডেস্ক : আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশে (রিহ্যাব) প্রশাসক নিয়োগ পেয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব জান্নাতুল ফেরদৌস।

সংগঠনটিতে প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব জান্নাতুল ফেরদৌস। আজ

বুধবার (২৯ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। রিহ্যাবের বর্তমান কমিটির মেয়াদ গত অক্টোবরে শেষ হওয়ার পর কমিটির মেয়াদ আরো পাঁচ মাস বৃদ্ধি করেছিল বাণিজ্য মন্ত্রণালয়।

উচ্চ আদালত বাণিজ্য মন্ত্রণালয়ের কমিটির মেয়াদের সিদ্ধান্তটি তিন মাসের জন্য স্থগিত করেন। পরে ১৩ নভেম্বর চেম্বার জজ আদালত তিন মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে নির্দেশ দেন। আইন অনুযায়ী বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালককে এই সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দেন আদালত।

নির্দেশনায় বলা হয়, উচ্চ আদালতের নির্দেশে রিহ্যাবের দৈনন্দিন কার্যক্রম পরিচালনাসহ কার্যনির্বাহী কমিটির নির্বাচন আয়োজনের জন্য বাণিজ্য সংগঠন আইন অনুসারে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব জান্নাতুল ফেরদৌসকে প্রশাসক নিয়োগ করা হলো। প্রশাসক যথাসময়ে রিহ্যাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন করবেন। তারপর নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করবেন তিনি।