নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশনের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ আরিফ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে সে দেশে তিন দিনের দ্বিপাক্ষিক সফর শেষে সফলভাবে বাংলাদেশে ফেরায় শিপিং এক্সিকিউটিভ কো-অপারেটিভ সোসাইটি এর ইসি কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানায়।

রবিবার (১৪ জুলাই) চট্টগ্রাম আগ্রাবাদস্থ মক্কা মদিনা টাওয়ারে বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশনের নিজস্ব কার্যালয়ে বিএসএএ’র চেয়ারম্যানের সাথে এসইসিএসএল’র ইসি কমিটি শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় অন্যান্যদের মধ্যে এসইসিএসএল’র সভাপতি হারুন অর-রশিদ ভুঁইয়া, সাধারণ সম্পাদক মোঃ এমরান মিয়া চৌধুরীর, ইসি কমিটির ডিরেক্টর ও সীওয়েভ মেরিনের সিইও লায়ন শেখ সামিদুল হক সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য চীনে তিন দিনের সরকারি সফর শেষে বুধবার (১০ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট ঢাকায় পৌঁছায়।

এর আগে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি চীনের স্থানীয় সময় রাত ১০টা ৫ মিনিটে বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। বেইজিং এ প্রধানমন্ত্রী ৮ থেকে ১০ জুলাই পর্যন্ত অবস্থানকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন এবং প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকসহ বিভিন্ন অনুষ্ঠানাদি সম্পন্ন করেন।
সরকারপ্রধানের সফরের শেষ দিনে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে দ্বিপাক্ষিক বৈঠক শেষে দুই দেশের মধ্যে ২১টি সমঝোতা স্মারক সই ও সাতটি প্রকল্প ঘোষণা করা হয়।