সীন্দবাদ ডেস্ক : বিনামূল্যে ব্যবহারযোগ্য জনপ্রিয় ব্রাউজার এক্সটেনশন মাইক্রোসফট ৩৬৫ বন্ধ হতে যাচ্ছে শিঘ্রই। বর্তমানে ক্রোমে মাইক্রোসফট ৩৬৫ এক্সটেনশনটির ব্যবহারকারীর সংখ্যা ৬০ লাখের অধিক। মাইক্রোসফট এজ ব্রাউজারে এক্সটেনশনটির ব্যবহারকারী ৪০ লাখেরও বেশি।
এক্সটেনশনটির মাধ্যমে ব্যবহারকারীরা ওয়েব মাইক্রোসফট ৩৬৫ অ্যাপ্লিকেশন চালাতে পারত।
আগামি ১৫ জানুয়ারির পর থেকে এক্সটেনশনটি আর কাজ করবে না। সাম্প্রতি এ ঘোষণা দেয় মাইক্রোসফট। নির্ধারিত সময়ের পর থেকে এক্সটেনশনটি আর সিকিউরিটি আপডেট, অন্যান্য আপডেট, টেকনিক্যাল সাপোর্ট পাবে না।
কোম্পানিটি আরো জানায়, এক্সটেনশনটি এজ ও ক্রোম ওয়েব স্টোর থেকে সরিয়ে নেয়া হবে। এখন থেকে এজ ব্রাউজার ব্যবহারকারীরা সাইডবার থেকে সরাসরি মাইক্রোসফট ৩৬৫ ওয়েব অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবে।
খবরে – গ্যাজেটস নাউ






