সীন্দবাদ ডেস্ক : মোংলা বন্দরের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বন্দর কর্তৃপক্ষ অনুষ্ঠানের আয়োজন করে। ১৯৫০ সালের ১ ডিসেম্বর চালনা পোর্ট নামে এ বন্দর প্রতিষ্ঠা লাভ করে।

শুক্রবার (১ ডিসেম্বর) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বন্দর সদর দপ্তর মোংলা ও খুলনার বন্দর এলাকায় আলোকসজ্জা করা হয়। রাত ১২টা ১ মিনিটে বন্দরে অবস্থানরত দেশী-বিদেশী সব জাহাজে ১ মিনিট বিরতিহীন হুইসেল বাজানো হয়। বন্দরের অগ্রগতি কামনা করে সব মসজিদে দোয়া কামনা করা হয়। সকালে কবুতর ও বেলুন ওড়ানোর পর কেক কাটা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশন মেয়র ও বন্দর উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য তালুকদার আবদুল খালেক, বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী, বিভাগীয় প্রধানসহ বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরা।