সীন্দবাদ ডেস্ক : শিল্পখাতে দক্ষ জনশক্তি চাহিদা পূরণের লক্ষ্যে জাতীয় মানব সম্পদ উন্নয়ন তহবিলের সাথে ৭টি প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠানের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর হয়।

শনিবার (২ ডিসেম্বর) ৪ কোটি ৪৪ লাখ ১৪ হাজার টাকার চুক্তিটি অর্থ বিভাগের আওতাধীন জাতীয় মানবসম্পদ উন্নয়ন তহবিল ও সাতটি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মধ্যে স্বাক্ষরিত হয়।

প্রতিষ্ঠানগুলো হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইনস্টিটিউট (নরসিংদী), কুমিল্লা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি (বগুড়া), বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বগুড়া), ই-লার্নিং অ্যান্ড আর্নিং লি. (ঢাকা) এবং ইউরোপিয়ান আইটি সলিউশন ইনস্টিটিউট (ঢাকা)।

অনুষ্ঠানে জাতীয় মানবসম্পদ উন্নয়ন তহবিলের চেয়ারম্যান ও অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, সিনিয়র সচিব, শিল্প মন্ত্রণালয় জাকিয়া সুলতানা ও পর্ষদের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।