সীন্দবাদ ডেস্ক : রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর প্রশাসক হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ের (প্রশাসন-৪ শাখা) উপসচিব জান্নাতুল ফেরদৌস যোগদান করেছেন।
রোববার (৩ ডিসেম্বর) হতে উপসচিব জান্নাতুল ফেরদৌসের যোগদান রিহ্যাব অফিসে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেন। রিহ্যাবে যোগদান করে প্রশাসক জান্নাতুল ফেরদৌস রিহ্যাব পরিচালনা পর্ষদের একটি সুন্দর সুষ্ঠ নির্বাচন সফল করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, জান্নাতুল ফেরদৌস আগামী তিন মাসের মধ্যে রিহ্যাবের পরিচালনা পর্ষদের নির্বাচন সম্পন্ন এবং রিহ্যাবের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করবেন।







