সীন্দবাদ ডেস্ক : পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় পণ্য বিভিন্ন দেশসমূহ থেকে আমদানি করে স্বাভাবিক মূল্যে বিক্রির এসময় কৃত্রিম সংকট তৈরি করে পেঁয়াজের দাম না বাড়ানোর জন্যও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি।
রোববার (১০ ডিসেম্বর) পেঁয়াজের মূল্য অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এই আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম।
মাহবুবুল আলম বলেন, নিন্মবিত্ত হতে শুরু করে উচ্চবিত্ত পর্যন্ত সমাজের সর্বস্তরের মানুষের প্রয়োজনীয় পণ্য হলো পেঁয়াজ । নিজেদের ক্ষুদ্র স্বার্থে যারা দেশের সাধারণ মানুষকে সমস্যায় ফেলেছেন তারা কোন ভাবেই দেশের ব্যবসায়ী সমাজের প্রতিনিধিত্ব করে না। পেঁয়াজের সরবরাহ ঠিক রাখতে প্রয়োজনে বিকল্প দেশ থেকে পেয়াজ আমদানি করে ন্যায্যমূল্যে সরবরাহ করে বাজার স্বাভাবিক রাখতে হবে। এক্ষেত্রে ব্যবসায়ীদেরকে এফবিসিসিআই‘র পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।
তাই ভোক্তা অধিকারের ব্যাপারে ব্যবসায়ীদের সহযোগিতামূলক মনোভাব প্রত্যাশা করেন মাহবুবুল আলম। কৃত্রিম সংকট তৈরির মাধ্যমে কেউ যাতে বাজার অস্থিতিশীল করতে না পারে, সে বিষয়ে ব্যবসায়ীদের সচেতন থাকাতে বলেন। এর পাশাপাশি পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে খুচরা, পাইকারি বাজার এবং আড়ৎ পর্যায়ে পণ্য কেনা-বেচায় নজর দাড়ির প্রয়োজনিয়তা তুলে ধরেন।







