নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:: শিপিং সেক্টরের সংগঠন শিপিং এক্সিকিউটিভ কো-অপারেটিভ সোসাইটির মালিক, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে আয়োজন করা হয় আড্ডা ও মৌসুমী ফল ভোজন উৎসব।
শনিবার (২৯ জুন) নগরীর আগ্রাবাদ এক্সেস রোডস্থ ওশান কনভেনশন হলে বিকেলে এই ব্যতিক্রমী উৎসবের আয়োজন করে এই সংগঠন।
বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশনের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ আরিফ অনুষ্ঠান উদ্ভোদনের মধ্য দিয়ে অনুষ্ঠান আয়োজন করা হয় নানান রকমের পিঠা এবং মৌসুমী ফলের সমাহার ভোজনের মাধ্যমে। এছাড়াও আগ্রহী নতুন সদস্য সংগ্রহের মাধ্যমে সমস্ত আয়োজন জুড়ে ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান।
এসইসিএসএল’র সভাপতি হারুন অর-রশিদ ভুঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ এমরান মিয়া চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদেও মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশনের পরিচালক মামুনুর রশিদ মামুন, মোঃ আলী আকবর, মোঃ সাজ্জাদুর রহমান, মোহাম্মদ আসিফ ইফতেখার হোসেন, সীওয়েভ মেরিনের সিইও লায়ন শেখ সামিদুল হক সহ প্রমূখ।







