নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের স্বনামধন্য ব্যবসায় প্রতিষ্ঠান গফুর এন্ড কোং গৌরবের সাথে ৫০ বছর ব্যবসা পরিচালনার কৃতিত্বে আনুষ্ঠানিকভাবে ৫০ বছর পূর্তি পালন করা হয়।
রবিবার (১১ ডিসেম্বর) দুপুরে খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন সহ-সভাপতি সহ-সভাপতি ও সকল পরিচালকদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে কেক কেটে ৫০ বছর পূর্তি উৎসব উৎযাপন অনুষ্ঠিত হয়।
এই দীর্ঘ সময় অত্যন্ত সাফল্যের সঙ্গে গফুর ব্রাদার্স এন্ড কোং তাদের ব্যবসা পরিচালনা করে আসছেন। সাফল্য ও গৌরবের সঙ্গে গফুর ব্রাদার্স এন্ড কোং এর ৫০ বছর ব্যবসা পরিচালনার জন্য খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে গফুর ব্রাদার্স এন্ড কোং এর স্বত্তাধিকারী ও খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি এবং মোংলা বন্দর বার্থ ও শীপ অপারেটর এ্যাসোসিয়েশন এর যুগ্ম সচিব মোস্তাফা জেসান ভুট্টো কে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করেন খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট কাজী আমিনুল হক।
গফুর ব্রাদার্স এন্ড কোং এর সুনামের সঙ্গে স্টিভেডরিং ব্যবসায় পরিচালনায় সাফল্য অর্জন করেছেন উল্লেখ করে তাদের ব্যবসার আরও সাফল্য কামনা করেন প্রেসিডেন্ট কাজী আমিনুল হক এবং উপস্থিত খুলনা চেম্বার অব কমার্সের পরিচালক বৃন্দ ।
উল্লেখ্য, প্রায় ৫০ বছর পূর্বে মংলা বন্দরে স্টিভেডরিং ব্যবসা শুরু করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মরহুম আলহাজ্ব এস এ গফুর।