নিজস্ব প্রতিবেদকঃ প্রতি বছরের মত বর্ণিল আয়োজনে ইংরেজি নতুন বছরকে স্বাগত জানালো বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান সীওয়েভ মেরিন সার্ভিস।

১ জানুয়ারি (রবিবার) চট্টগ্রামের বারিক বিল্ডিংস্থ পোর্টল্যান্ড সাত্তার টাওয়ারে সীওভের কার্যালয়ে এ আয়োজন করা হয়।

সীওয়েভ মেরিন সার্ভিসের সিইও লায়ন শেখ সামিদুল হক তার দুই পূত্র ইহসানুল হক সায়র ও ইমরুল হক সাক্ষর, অন্যান্য অতিথিবৃন্দ এবং কোম্পানির সকল কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে কেক কেটে নতুন বছরকে স্বাগত জানানো হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সীওয়েভ মেরিন সার্ভিসের অর্থ উপদেষ্টা মশিউর রহমান, জাকির হোসেন (অপারেশন), প্রান্ত কুমার বড়ুয়া, মনোয়ার পারভেজ, আলীম উদ্দীন (হিসাব), কল্লোল সাহা, মনজুর সুলতান পেরিন (ফিডার), মাজাহারুল আনোয়ার মারুফ (লাইটার), জহুরুল ইসলাম (ক্রু), আরাফাত সুলতান জেরিন (লাইটার/লজিষ্টিক), শহিদুল ইসলাম (ডকুমেন্টেশন), সুদীপ চৌধুরী।

এছাড়া আরো উপস্থিত ছিলেন সমূদ্র সম্পর্কিত অর্থনৈতিক ম্যাগাজিন পোর্টাল সীন্দবাদের প্রকাশক ও সম্পাদক মোঃ পারভেজ, গ্রিনওয়ার্ল্ড শিপিং এর মিজানুর রহমান মিজান, মাদার শিপিং লাইন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এসএম সরোয়ার এহসান জিয়া এবং সীওয়েভ ও মাদার শিপিং লাইন্স লিমিটেড এর সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য, নতুন বছর উদযাপন উপলক্ষে নানান রঙে অফিস সুসজ্জিত করণ এবং সীওয়েভের সিইও লায়ন শেখ সামিদুল হকের পক্ষ থেকে সকল কর্মকর্তা ও কর্মচারীদের দুপুরের খাবার আয়োজন করা হয়।