মো:পারভেজ: বিশিষ্ট ব্যবসায়ী, ক্রীড়া সংগঠক ও সমাজসেবক, শিল্পপতি মোহাম্মদ শফিকুল আলম জুয়েল ক্রীড়া ও সামাজিক অবদানের জন্য ‘সেন্ট মাদার তেরেসা আন্তর্জাতিক অ্যাওয়ার্ড-২০২৩’ পুরস্কার অর্জন করেছেন।
মাদার তেরেসা নামাঙ্কিত ২৩ তম আন্তর্জাতিক পুরস্কার প্রদান উপলক্ষে সোমবার (০৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কলকাতার আচার্য জগদীশ চন্দ্র বসু রোডের সেন্ট জেমস স্কুল অডিটোরিয়ামে এই সম্মাননা প্রদান করে মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড কমিটি।

অনুষ্ঠানে মোহাম্মদ শফিকুল আলম জুয়েলের হাতে এই সম্মাননা তুলে দেন বিশপ পিএসপি রাজু, কলকাতার বাংলাদেশ ডেপুটি হাই কমিশনার আন্দালিব ইলিয়াস, মিশনের প্রথম সচিব (প্রেস) রঞ্জন সেন।

একই ক্ষেত্রে অবদানের জন্য পুরষ্কার অর্জন করেন সে দেশের বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও শিল্পপতি কুতুব উদ্দিন আহমেদ। এছাড়াও নিজ নিজ ক্ষেত্রে কাজের স্বীকিৃতি হিসাবে আওয়ার্ড পেয়েছেন ফাদার সমাজকর্মী ডমিনিক গোমস, সমাজসেবক স্বপন সমাদ্দার, শিক্ষাবিদ রানা দেব, শিক্ষাবিদ রুদ্র দেব দাশগুপ্ত, বিনোদনে সুরঞ্জন পাল, সংগীতে ওস্তাদ আসাদ আলী খান ও সুধীর দত্ত, ক্রিড়া ক্ষেত্রে কলকাতার মোহামেডান স্পোর্টিং ক্লাব, ক্রীড়াবিদ সায়নী দাস, শিক্ষাবিদ সি. লিওনাল, সমাজসেবক নীতা দিওয়ান, সমাজসেবক মানজার হোসেন খান, সমাজসেবক আচার্য গোপাল খেত্রী ও কালিপদ পাল।

উল্লেখ্য, মোহাম্মদ শফিকুল আলম এমস লজিস্টিকস এর কর্ণধার ও রেডিয়েন্ট শিপিং এর ব্যবস্থাপনা পরিচালক। ব্যবসায়ের পাশাপাশি নিজেকে জড়িয়ে রেখেছে ক্রীড়া অঙ্গনে ও বিভিন্ন সমজাসেবামূলক কাজে। তার এমন অসামান্য কৃতিত্বে ক্রীড়া ও সামাজ্জিক অবদানের জন্য ভারতের কোলকাতায় সেন্ট মাদার তেরেসা আন্তর্জাতিক অ্যাওয়ার্ড-২০২৩’ পদকে ভূষত হন।

মাদার তেরেসা আন্তর্জাতিক অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান ড. টি.এইচ আয়ারল্যান্ড এর উপস্থিতিতে এদিন সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন আন্দালিব ইলিয়াস, রঞ্জন সেন, বিশপ পিএসপি রাজু প্রমূখ। অনুষ্ঠান শেষে মাদারের প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান তারা।