সীন্দবাদ ডেস্ক :: ঘন কুয়াশার কারনে পদ্মা নদীতে ৪টি ফেরি মাঝ নদীতে আটকা পড়েছিল এমনটা জানিয়েছেন বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের উপমহাব্যবস্থাপক শাহ মো: খালেদ নেওয়াজ। পরে সকালে কুয়াশা কমলে ফেরিগুলো ঘাটে ফিরে।
বুধবার (১০ জানুয়ারী) রাত ৩টা থেকে ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে এই নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
খালেদ নেওয়াজ বলেন, বুধবার মধ্যরাত থেকেই কুয়াশার কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। রাত ৩টার দিকে মাঝ পদ্মায় চারটি ফেরি পথ হারিয়ে ফেললে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে ফিরেছে নদীতে আটকে থাকা ৪ ফেরি পরে প্রায় ৭ ঘণ্টা বন্ধ থাকার পর কুয়াশা কেটে গেলে সকাল পৌনে ১০টা থেকে আবার ফেরি চলাচল শুরু হয়। তখন নদীতে আটকে থাকা ফেরিগুলো ঘাটে ফিরে আসে।
এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় কিছু যানবাহন আটকা পড়ায় ভোগান্তিতে পড়ে চালক ও যাত্রীরা। পরে ফেরি চালু হলে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।







