নুহাশ আলমঃ মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর প্রকল্পের কাজ যথাসময়ে শেষ হবে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি সদস্যরা। মহেশখালীর মাতারবাড়িতে নির্মাণাধীন গভীর সমুদ্রবন্দরের চলমান কাজ পরিদর্শনে এসে কাজের অগ্রগতি জেনে এ মন্তব্য করেন সদস্যরা।
২২ জানুয়ারি (রবিবার) মহেশখালীর মাতারবাড়িতে নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি সদস্যরা চট্টগ্রাম বন্দরের একটি টিম নির্মাণাধীন গভীর সমুদ্রবন্দরের চলমান কাজ পরিদর্শনে যান।
সরকারের মেগা প্রজেক্ট মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর নির্মাণের ড্রইং-ডিজাইনের কাজ শেষ। বর্তমানে চলছে টেন্ডার প্রক্রিয়ার কাজ। প্রথম প্যাকেজে সিভিল কনস্ট্রাকশন (জেটি নির্মাণ ও ড্রেজিং), দ্বিতীয় প্যাকেজে কার্গো হ্যান্ডলিং ইক্যুইপমেন্ট ক্রয় (বিভিন্ন ধরণের ক্রেন) ও তৃতীয় প্যাকেজে বিভিন্ন ধরণে বোট ক্রয় করা হবে বলে জানা যায়।

বর্তমানে সিভিল কনস্ট্রাকশন কাজ ও কার্গো হ্যান্ডলিং ইক্যুইপমেন্ট ক্রয়ের টেন্ডারের মূল্যায়ন চলছে। মূল্যায়ন শেষ করে অবকাঠামোর কাজে যেতে আরো অন্তত ৬ মাস সময় লাগতে পারে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক মীর জাহিদ হাসান।