মো: পারভেজ:: যুক্তরাষ্ট্র কোস্টগার্ডের একটি প্রতিনিধি দল চট্টগ্রাম বন্দর পরিদর্শন শেষে বন্দরের সার্বিক নিরাপত্তা ও কর্মকান্ড নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। প্রতিনিধি দলটি চট্টগ্রাম বন্দরের বিভিন্ন স্থাপনা, বেসরকারি কন্টেনার ডিপো, ইপিজেডসহ অন্যান্য স্থাপনা পরিদর্শন করেছে প্রতিনিধি দলটির সফরের প্রথমদিন গত ৩০ জানুয়ারী বন্দরের আইএসপিএস কোড সংক্রান্ত সার্বিক নিরাপত্তা কার্যক্রম পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেছেন। একই দিন বিকেলে প্রতিনিধি দল বেসরকারি আইসিডি ইনকনটেড লিমিটেড ও সামিট এ্যালায়েন্স পোর্ট লিমিটেড পরিদর্শন করেন। গত মঙ্গলবার প্রতিনিধি দলটি চট্টগ্রাম বন্দরের প্রশিক্ষণ ইনস্টিটিউটে বন্দরের নিরাপত্তা বিভাগসহ সংশ্লিষ্টদের উপস্থিতিতে টেকনিক্যাল এ্যাসিটেন্স বিষয়ে একটি সেমিনারের আয়োজন করে উক্ত সেমিনারে আলোচিত বিষয় সমূহ চট্টগ্রাম বন্দর এবং সংশ্লিষ্ট পোর্ট ফ্যাসিলিটিজ এবং পোর্ট রিলেটেড এরিয়া সমূহে আইএসপিএস কোড বাস্তবায়নে নিরাপত্তা সংক্রান্ত কার্যক্রমকে ত্বরান্বিত করবে ।

প্রতিনিধি দল তাদের ইতিপূর্বে প্রদত্ত অবজারভেশন সমূহ যথাযথভাবে প্রতিপালিত হওয়ায় এবং অফডক সমূহের নিরাপত্তা কার্যক্রমে প্রভূত উন্নতি সাধিত হওয়ায় চট্টগ্রাম বন্দর ও অফডক সমূহকে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রতিনিধি দলটি বন্দর এবং সংশ্লিষ্ট এলাকার নিরাপত্তা কার্যক্রম পরিদর্শন শেষে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহানের সাথে বন্দর ভবনে সাক্ষাৎ করেন।