নুহাশ আলম: ব্যবসাবান্ধব রাজস্ব আদায়ের লক্ষ্যে আমরা রাজস্ব সংস্কার করি যা এনবিআর এর একটি চলমান প্রক্রিয়া।  প্রতি বছর বাজেটেই আমরা ভ্যাট, ট্যাক্স ও কাস্টমসে কিছু সংস্কার করে থাকি। আর এই সংস্কারের সাথে আইএমএফ লোনের সাথে কোনো সম্পর্কিত নয়।
তাছাড়া সংস্কারের বিষয়ে আইএমএফের পরামর্শ আমাদের সঙ্গে 
সাংঘর্ষিক না।

৩ ফেব্রুয়ারি(শুক্রবার) রাজস্ব সম্মেলন ২০২৩ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (কাস্টমস নীতি) মো. মাসুদ সাদিক এমন মন্তব্য করেন। জনসচেতনতা বৃদ্ধি ও রাজস্ববান্ধব মানসিকতা বিকাশের উদ্দেশ্যে প্রথমবারের মতো দুদিনব্যাপী রাজস্ব সম্মেলনের আয়োজন করেছে এনবিআর।
এনবিআরের সদস্য ও অন্য কর্মকর্তাদের উপস্থিতিতে ৫ ডিসেম্বর (রবিবার)  সকাল ১০টায় আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) নবনির্মিত ভবনের উদ্বোধন এবং পরে রাজস্ব সম্মেলনের উদ্বোধন করা হবে বলে সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। 

এনবিআর চেয়ারম্যান বলেন, ‘রাজস্ব সম্মেলনের দুদিন রাজস্ব আদায়, ভ্যাট ও আয়করের ভূমিকা নিয়ে একাধিক সভা ও সেমিনার অনুষ্ঠিত হবে। সম্মেলনে মতবিনিময় এবং স্টল স্থাপনের মাধ্যমে আয়কর, কাস্টমস ও ভ্যাটবিষয়ক সেবাগুলোর বিষয়ে সাধারণ জনগণকে বাস্তবিক ধারণা দেয়া হবে। একই সঙ্গে অস্থায়ীভাবে নির্মিত রাজস্ব মিউজিয়ামে ভ্যাট, আয়কর ও কাস্টমস বিভাগের ঐতিহাসিক দলিল, গেজেট, ঐতিহাসিক বস্তুগুলো সর্বসাধারণের প্রদর্শনের জন্য উন্মুক্ত থাকবে।’

তিনি বলেন, ‘রাজস্ব সম্মেলনে বিআইসিসিতে ভ্যাট, আয়কর এবং কাস্টমসের তিনটি স্টল থাকবে। স্টলগুলোতে ভ্যাট নিবন্ধন, আয়কর সনদপত্র, ভ্যাট ও আয়করের দাখিলপত্র জমা প্রদানসহ ভ্যাট, কাস্টমস ও আয়কর সংক্রান্ত প্রয়োজনীয় সেবা প্রদান করা হবে।