নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ শিপিং এজেন্টস্ এসোসিয়েশন নির্বাচন ২০২৩-২০২৫ মেয়াদে কার্যকরী পরিষদের নির্বাচনে কমিটির ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ায় রেডিয়েন্ট শিপিং লিমিটেড এর ব্যাবস্থাপনা পরিচালক মোঃ শফিকুল আলম জুয়েলকে ফুলেল শুভেচ্ছা জানায় সীওয়েভ মেরিনের সিইও লায়ন শেখ মো: সামিদুল হক ও সীওয়েভের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

মঙ্গলবার (৪ এপ্রিল) চট্টগ্রাম নগরীর চৌমুহনী রেডিয়েন্ট শিপিং এর নিজস্ব কার্যালয়ে সীওয়েভ মেরিনের সিইও লায়ন শেখ মো: সামিদুল হকের উপস্থিতিতে কোম্পানির সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সৌজন্য সাক্ষাৎ পূর্বক মো: শফিকুল আলম জুয়েলকে অভিনন্দন জানায়।

গত ২ এপ্রিল রবিবার বাংলাদেশ শিপিং এজেন্টস্ এসোসিয়েশন নির্বাচন ২০২৩-২০২৫ মেয়াদে কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে চেয়ারম্যান পদে পুনরায় নির্বাচিত হয়েছেন সৈয়দ মোহাম্মদ আরিফ।