নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ শিপিং এজেন্টস্ এসোসিয়েশনের ২০২৩-২৫ কার্যমেয়াদের নব নির্বাচিত পরিচালনা পর্ষদের কাছে দায়িত্ব হস্তান্তর করলেন বর্তমান পরিচালনা পর্ষদ।
২৬ এপ্রিল (বুধবার) দুপুরে চট্টগ্রাম আগ্রাবাদের মক্কা-মদিনা ট্রেড সেন্টারে বাংলাদেশ শিপিং এজেন্টস্ এসোসিয়েশনের নিজস্ব কার্যালয়ে অত্র এসোসিয়েশনের বর্তমান ২০২১-২৩ কার্যমেয়াদের পরিচালনা পর্ষদের সাথে নবনির্বাচিত ২০২৩-২৫ কার্যমেয়াদের পরিচালনা পর্ষদের নিকট দায়িত্ব হস্তান্তর সভা অনুষ্ঠিত হয় ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্তমান ও নবনির্বাচিত চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ আরিফ।
গত ২ এপ্রিল পরিচালনা পর্ষদের এবং ৩ এপ্রিল অত্র এসোসিয়েশনের একজন চেয়ারম্যান, দুইজন সিনিয়র ভাইস চেয়াম্যান ও দুইজন ভাইস চেয়াম্যান পদের নির্বাচন অনুষ্ঠিত হয়। চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় পুনরায় নির্বাচিত হন সৈয়দ মোহাম্মদ আরিফ। সিনিয়র ভাইস চেয়াম্যান পদে সৈয়দ ইকবাল আলী শিমুল ও মোহাম্মদ ওসমান গণি চৌধুরী এবং ভাইস চেয়াম্যান পদে মো. রিয়াজ উদ্দিন খান ও মোহাম্মদ শফিকুল আলম জুয়েল নির্বাচিত হন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, সদস্য এজেন্টদের প্রতিনিধিবৃন্দ, ইলেকশন বোর্ড ও ইলেকশন আপিল বোর্ডের সদস্যবৃন্দ, শিপিং এক্সিকিউটিভ কো-অপারেটিভ সোসাইটির সহ-সভাপতি ও প্রতিনিধিবৃন্দ এবং প্রেস ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ ।
উল্লেখ্য, জেনারেল ক্যাটেগরিতে ১৬ পরিচালক পদে নির্বাচিতরা হলেন – সৈয়দ মোহাম্মদ আরিফ, সৈয়দ ইকবাল আলী শিমুল, মোহাম্মদ ওসমান গণি চৌধুরী, মামুনুর রশিদ, সৈয়দ সোহেল হাসনাত, মো. সাজ্জাদুর রহমান, এসএম এনামুল হক, এসএম মাহবুবুর রহমান, মোহাম্মদ মুনতাসির রুবাইয়াত, মো. আজফার আলী, মোহাম্মদ আসিফ ইফতেখার হোসেন, তানজিল আহমেদ রুহুল্লাহ, আনিস উদ দৌলা, মোঃ এনাম-উল-হক, মোহাম্মদ রাশেদ এবং মো. আলী আকবর।
এসোসিয়েট ক্যাটেগরিতে ৮ পরিচালক পদে নির্বাচিতরা হলেন- মো. রিয়াজউদ্দিন খান, মোহাম্মদ শফিকুল আলম জুয়েল, নাজমুল হক, শামসুদ্দিন আহমেদ চৌধুরী, রফিকুল আনোয়ার বাবু, মোহাম্মদ আসলাম, মো. নজরুল ইসলাম এবং খায়রুল আলম (সুজন)।







