সীন্দবাদ ডেস্ক : শেয়ারট্রিপ ইস্টার্ন ব্যাংক পিএলসিকে (ইবিএল) মোস্ট ইনোভেটিভ পার্টনার স্বীকৃতি দিয়েছে। রাজধানীর একটি হোটেলে শেয়ারট্রিপের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ইবিএল এম-কমার্স ও ই-কমার্স প্রধান ফয়সাল এম ফাতেহ-উল-ইসলামের হাতে সম্মাননা ট্রফি তুলে দেন।

এটি দেশের ভ্রমণ সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠান।

শেয়ারট্রিপকে অব্যাহত উদ্ভাবনী সহায়তা সিস্টেম সেবা প্রদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা দেয়া হয়। সম্প্রতি

অনুষ্ঠানে আইসিটি ডিভিশনের সচিব মো. শামসুল আরেফিন, স্টার্ট-আপ বাংলাদেশ লিমিটেডের এমডি ও সিইও সামি আহমেদ এবং শেয়ারট্রিপের সহপ্রতিষ্ঠাতা ও সিইও সাদিয়া হক উপস্থিত ছিলেন।