সীন্দবাদ ডেস্ক : এবার কমেছে উর্ধ্বমুখি আকরিক লোহার দাম। ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন এক বিবৃতিতে এমনটা জানা যায়।

শুক্রবার (১ ডিসেম্বর) ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন এক বিবৃতিতে জানা যায় যে, লৌহ আকরিকের মজুত সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে বৃহৎ বন্দর অপারেটরদের সঙ্গে সাক্ষাৎ করেছে। পাশাপাশি মজুতের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ওপর জোর দিয়েছে তারা।
এর প্রেক্ষাপটে আলোচ্য কার্যদিবসে সিঙ্গাপুর এক্সচেঞ্জে আকরিক লোহার দাম কমেছে ১.৮ শতাংশ। প্রতি মেট্রিক টনের দর স্থির হয়েছে ১৩২ ডলারে। একই কর্মদিবসে দালিয়ান কম্মোডিটি এক্সচেঞ্চে মূল্য হ্রাস পেয়েছে ১.২ শতাংশ। মধ্য-আগস্টের পর যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছিল।

অবকাঠামো খাতে চীনা সরকার প্রণোদনা দেয়ার প্রত্যাশায় এই ঊর্ধ্বমুখিতা তৈরি হয়েছিল।

যুক্তরাষ্ট্রের বহুজাতিক বিনিয়োগ ব্যাংক এবং আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাকস গ্রুপ ইনকরপোরেশন জানায়, নতুন বছরে আকরিক লোহার বাজার আও ভারসাম্যপূর্ণ হতে পারে। এক্ষেত্রে কোনও ঝুঁকিও নেই। ২০২৪ সালের শুরুর দিকেই মেট্রিক টনপ্রতি দর নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা রয়েছে ১৩০ ডলারে।

সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদন হতে জানা যায়, আকরিক লোহার মূল্য বৃদ্ধিতে লাগাম টানতে চায় চীন সরকার। এজন্য বাজার তদারকি করার সতর্কবার্তা দিয়েছে বেইজিং। এরপরই কঠিন ধাতুটির দরপতন ঘটেছে।