সীন্দবাদ ডেস্ক :: জাপানের রাজধানী টোকিওর হানেদা বিমানবন্দরে উপকূলরক্ষী বাহিনীর একটি বিমানের সাথে সম্ভাব্য সংঘর্ষের পর রানওয়েতেই আগুন ধরে গেছে জাপান এয়ারলাইন্সের একটি বিমানে। দূর্ঘটনার দীর্ঘ সময় পর্যন্ত বিমানটিতি আগুন নিয়ন্ত্রনে আসেনি।

মঙ্গলবার (২ জানুয়ারি) বিমানটিতে অগ্নিকাণ্ডের এমন ঘটনা ঘটেছে।

জাপার এয়ারলাইন্স কর্তৃপক্ষ বলছে, আগুন ধরে যাওয়া বিমান থেকে ৩৭৯ যাত্রী ও ক্রুর সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

জাপান এয়ারলাইন্সের একজন মুখপাত্র হতে জানা যায়, প্লেনটি হোক্কাইডোর শিন-চিটোসে বিমানবন্দর থেকে ছেড়েছিল।

দেশটির সম্প্রচারমাধ্যম এনএইচকের লাইভ ফুটেজে দেখা যায়, আগুন নিয়ন্ত্রণে উদ্ধারকারী কর্মীদের জোর প্রচেষ্টা সত্ত্বেও বিমানবন্দরের টারমাক থেকে নিচের দিকে ছিটকে পড়ে যায় বিমানটি।
জাপানের উপকূলরক্ষী বাহিনী বলেছে, তাদের একটি বিমানের সাথে জাপান এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমানের সম্ভাব্য সংঘর্ষের ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

জানা গেছে, টোকিওর হানেদা বিমানবন্দরে কোস্টগার্ডের একটি প্লেনের সঙ্গে ধাক্কা লাগার পর যাত্রীবাহী প্লেনটিতে আগুন ধরে যায়।

কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের একটি প্লেনের সঙ্গে ওই যাত্রীবাহী প্লেনটির ধাক্কা লাগতে পারে।