সীন্দবাদ ডেস্ক :: এস এম ফেরদৌস আলম পণ্যের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর নতুন মহাপরিচালক হিসেবে যোগ দিয়েছেন।

এর আগে তিনি নৌপরিবহন মন্ত্রণালয়াধীন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডাব্লিউটিসি) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) হিসেবে দায়িত্ব পালন করেন।

এস এম ফেরদৌস আলম ১৯৮৮ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অনুষদে গ্র্যাজুয়েশন করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৯ সালে তিনি উদ্যানতত্ত্ব বিষয়ে এমএস ডিগ্রি করেন। পরবর্তীতে বিসিএস (প্রশাসন) ক্যাডারের ত্রয়োদশ ব্যাচে যোগদান করেন।
এছাড়াও তিনি উচ্চতর শিক্ষা ও প্রশিক্ষণের জন্য ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র, চীন ও সৌদি আরব সফর করেছেন।