সীন্দবাদ ডেস্কঃ বাংলাদেশের স্বনামধন্য কৃষি যন্ত্রপাতি প্রস্তুতকারক প্রতিষ্ঠান আলীম ইন্ডাস্ট্রিজ লিঃ এর কারখানা পরিদর্শন করেছেন ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি এর নেতৃত্বে একটি পরিদর্শন টীম।
২৫ জানুয়ারি (বুধবার) বিকালে আলীম ইন্ডাস্ট্রিজ লিঃ এর কৃষি যন্ত্রপাতি প্রস্তুতের কারখানাটি পরিদর্শন করেন ইইউ টিম।
কারখানা পরিদর্শন শেষে একটি সংক্ষিপ্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। কোম্পানীর প্রোডাকশন কার্যক্রমের প্রতি ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদুত সন্তোষ প্রকাশ করেন এবং শ্রম আইন ও নীতি মালা অনুসরণপূর্বক কারখানা পরিচালনার জন্য আলীম ইন্ডাস্ট্রি’র কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
আলীম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলীমুল এহছান চৌধুরী বাংলাদেশে ইইউভুক্ত দেশ সমূহের মাধ্যমে বিনিয়োগ বাড়াতে জোরালো ভূমিকা রাখার জন্য ইউরোপীয় ইউনিয়নের এম্বেসেডার এর প্রতি অনুরোধ জানান।
এসময় ইইউ এর পরিদর্শন টীমের সাথে আইএলও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর টুমো পটিআইনেনও উপস্থিত ছিলেন।
আলীম ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর চেয়ারম্যান আলীমুছ ছাদাত চৌধুরীর উপস্থিতিতে ব্যবস্থাপনা পরিচালক আলীমুল এহছান চৌধুরী, এজিএম-প্রোডাকশন সৈয়দ মনজুর রাশেদ, এক্সিকিউটিভ ফাইয়াজ আলীম চৌধুরী ও অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।







