সীন্দবাদ ডেস্কঃ বাংলাদেশের অন্যতম মেগা প্রজেক্ট মেট্রোরেল চালু হওয়ার একমাসে ইতিবাচক আয়ের সাড়া মিলেছে।
এই একমাসে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) আয় হয়েছে ২ কোটি ৪৬ লাখ টাকা।
এই আয়ের বিপরীতে বাণিজ্যিকভাবে শুরু হওয়ার পর থেকে গত ৩০ জানুয়ারি পর্যন্ত মেট্রোরেলে ৩ লাখ ৩৫ হাজার যাত্রী ভ্রমণ করেছেন।

আজ মঙ্গলবার ঢাকার প্রথম পাতাল রেলের নির্মাণ কাজ উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক।

উল্লেখ্য, গত বছরের ২৮ ডিসেম্বরের উত্তরা-মতিঝিল মেট্রোরেলের উত্তরা-আগারগাঁও অংশ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এর পরদিন থেকে শুরু হয় যাত্রী পরিবহন। বর্তমানে সকাল সাড়ে ৮টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত যাত্রী পরিবহন করা হচ্ছে। সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার।