সীন্দবাদ ডেস্ক : সেমস গ্লোবাল ইউএসএ এবং চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেডের আয়োজনে আগামী ১ মার্চ শুরু হচ্ছে ১৯তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো ২০২৩-শীতকালীন সংস্করণ এবং পঞ্চম ঢাকা আন্তর্জাতিক ডেনিম শো ২০২৩।
আগামী ৪ মার্চ পর্যন্ত ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চার দিনব্যাপী প্রদর্শনীগুলো অনুষ্ঠিত হবে। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।
এ উপলক্ষে রোববার রাজধানীতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সেমস গ্লোবালের প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন ইসলাম।







