মালয়েশিয়ার সরকার চীন ও ভারতের নাগরিকদের বিনা ভিসায় ভ্রমণের সুযোগ দিচ্ছে।
পুত্রজায়ায় পিপলস জাস্টিস পার্টির বার্ষিক কংগ্রেসে রোববার (২৬ নভেম্বর) দেওয়া এক ভাষণে দেশটির প্রধানমন্ত্রী এ ঘোষনা দেন।
প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম বলেন, চীনা ও ভারতীয় নাগরিকেরা ৩০ দিন পর্যন্ত বিনা ভিসায় মালয়েশিয়ায় থাকতে পারবেন। ১ ডিসেম্বর থেকে মালয়েশিয়া ভ্রমণের ক্ষেত্রে দেশ দুটির জন্য ভিসার কোনো বাধ্যবাধকতা থাকছে না।
গেছে মাসে আনোয়ার ইব্রাহীম ঘোষণা দিয়েছিলেন, পর্যটক এবং বিনিয়োগকারীদের—বিশেষত ভারত এবং চীন থেকে— আগ্রহী করার জন্য আগামী বছর থেকে ভিসা সুবিধা উন্নত করার পরিকল্পনা রয়েছে।






