সীন্দবাদ ডেস্ক : দেশের অন্যতম উদ্ভাবনী ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকের আয়োজিত ডিজিটাল প্রতিযোগিতা ইনোভেটর্স-এর ৭ম আসরের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বাংলালিংক এর নতুন মোটো “লিড দ্যা ফিউচার” ঘোষণা করা হয়।
সোমবার (৪ ডিসেম্বর) ঢাকা’র একটি পাঁচতারকা হোটেলে প্রতিযোগিতাটির চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। বাংলালিংক ইনোভেটর্স ৭.০-এর চ্যাম্পিয়ন দল হল ‘অন দি এজ’।
অক্টোবর মাসে এই প্রতিযোগিতার ৭ম আসর শুরু হয়। প্রতিযোগিতায় বাংলাদেশের ১৫৩টি বিশ্ববিদ্যালয় থেকে ৩৫ হাজারেরও বেশি প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আয়োজনের চূড়ান্ত পর্বে সেরা পাঁচটি দল অভিজ্ঞ বিচারকদের সামনে বাস্তব জীবনের বিভিন্ন সমস্যা সমাধানে তাদের উদ্ভাবনী ডিজিটাল পরিকল্পনা উপস্থাপন করেন। বাংলালিংক ইনোভেটর্স ৭.০-এর চ্যাম্পিয়ন দল হল ‘অন দি এজ’।
এ আসরের মূল লক্ষ্য ছিল তরুণদেরকে কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে উৎসাহিত করে তাদের সৃজনশীলতা ও উদ্ভাবনের বিকাশে সাহায্য করা।
ভিওন এর গ্রুপ সিইও কান তেরজিওগ্লু বলেন, বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের নেতৃত্বে থাকা তরুণ উদ্ভাবকদের প্রতিভা ও সম্ভাবনা দেখে আমি মুগ্ধ হয়েছি। ‘ইনোভেটর্স’-এর সপ্তম আসরের সমাপনী অনুষ্ঠানে সমাজে ইতিবাচক প্রভাব ফেলতে পারার মতো চমৎকার কিছু পরিকল্পনা ও সমাধান তুলে ধরা হয়েছে। আমি গর্বিত যে, বাংলালিংক দেশের ডিজিটাল যাত্রার অংশীদার হিসেবে এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে। এই উদ্যোগটি বাংলাদেশের ডিজিটাল অগ্রযাত্রাকে আরও এগিয়ে নিতে আমাদের অঙ্গীকারের একটি প্রতিফলন।
বাংলালিংক-এর চিফ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফিসার মনজুলা মোরশেদ বলেন, এই প্রতিযোগিতাটি বাংলাদেশের তরুণ প্রজন্মকে ডিজিটাল দক্ষতার মাধ্যমে ক্ষমতায়ন করার ক্ষেত্রে বাংলালিংক-এর একটি বিশেষ উদ্যোগ। তরুণদের সুযোগ দেওয়ার জন্য বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে আরও এগিয়ে আসা উচিত, যাতে তারা নিজেদের উন্নতির পাশাপাশি দেশেকে উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যেতে পারে। আমি প্রতিযোগীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী দক্ষতা দেখে মুগ্ধ। তারা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এমন সব সমাধান উপস্থাপন করেছে, যা ভবিষ্যতে নতুন সম্ভাবনার সুযোগ তৈরি করবে।
বাংলালিংক-এর স্বত্বাধিকারী প্রতিষ্ঠান ভিওন-এর গ্রুপ চিফ এক্সিকিউটিভ অফিসার কান তেরজিওগ্লু বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলালিংক-এর চিফ এক্সিকিউটিভ অফিসার এরিক অস, স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সামি আহমেদ ও বাংলালিংক-এর চিফ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফিসার মনজুলা মোরশেদ।







