বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) বিজয় দিবস উপলখ্যে শহীদের স্মরনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে। এর সাথে চিত্রাঙ্কন ও মুক্তিযুদ্ধ ভিত্তিক কুইজ প্রতিযোগিতা, মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান সহ পথশিশু ও দু:স্থদের মাঝে শীতবস্ত্র ও খাবার বিতরণ করা হয়।
শনিবার (১৬ ডিসেম্বর) ৫২তম বিজয় দিবসে এসকল কর্মসুচী গ্রহন করে বিএসসি। এর সাথে বিএসসি‘র ব্যবস্থাপনা পরিচালক কমডোর মো: জিয়াউল হক এর সভাপতিত্বে জ্বাতির পিতার স্বপ্নের সোনার বাংলা নির্মানে মুক্তিযুদ্বের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং বিজয় দিবসের তাপর্য শীর্ষক আলোচনা ও সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের পর ৩০০ জন পথশিশু ও দু:স্থদের মাঝে শীতবস্ত্র ও খাবার বিতরণ করে। সংস্থার কর্মকর্তা-কর্মচারী এবং তাদের সন্তানদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও মুক্তিযুদ্ধ ভিত্তিক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। কুইজ শেষে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এসময়ে সংস্থায় কর্মরত ২ জন কর্মচারীর পিতা জনাব মো: দেলোয়ার হোসেন পাটোয়ারী (বীর প্রতীক) এবং জনাব জামাল উদ্দিন কে মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান করা হয়।
ব্যবস্থাপনা পরিচালক বলেন, তীব্র শীতে যে সকল শিশু ও দু:স্থ মানুষ শীতে কষ্ঠ পাচ্ছে, তাদের কষ্ঠ লাঘবে বিএসসি‘র আজকের এই উদ্যোগ। ভবিষ্যতে আরো বৃহ পরিসরে এ ধরনের উদ্যোগ গ্রহন করা হবে।
বিএসসি‘র এবাদতখানায় বাদ জোহর মুক্তিযুদ্ধে সকল শহীদের স্মরনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা ও সিম্পোজিয়াম অনুষ্ঠানে ড. পীযুষ দত্ত (যুগ্ম সচিব), নির্বাহী পরিচলক (বাণিজ্য), বিএসসি, ইন্জি. মোহাম্মদ ইউসুফ , নির্বাহী পরিচালক (প্রযুক্তি), বিএসসি এবং আবু সাফায়াত শাহে দুল ইসলাম (উপ-সচিব), বিএসসি সহ বিএসসি‘র সকল শ্রেণীর কর্মকর্তা-কার্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।







