সীন্দবাদ ডেস্ক :: ইথিওপিয়া আফ্রিকার অন্যতম পুরোনো, সমৃদ্ধ ও জনবহুল দেশে। চলতি মাসের শুরুতে দেশটির সরকার জানিয়েছিল, তারা নিজেদের দেউলিয়া ঘোষণা করতে যাচ্ছে। মূলত ২০২২ সালের নভেম্বরে শেষ হওয়া দুই বছরের গৃহযুদ্ধ ও কোভিড-১৯ মহামারির কারণে দেশটির অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দেশটির একমাত্র আন্তর্জাতিক বন্ডের বিপরীতে ৩৩ মিলিয়ন ডলারের সমপরিমাণ অর্থ পরিশোধে ব্যর্থ হয় ফলে দেশটি দেউলিয়া হয়।
দুটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, ইথিওপিয়া ১০০ কোটি ডলার অর্থ সংগ্রহ করেছিল আন্তর্জাতিক বন্ডের বিপরীতে। পূর্বনির্ধারিত শর্ত অনুসারে গত ১১ ডিসেম্বর এসব বন্ডের বিপরীতে ৩৩ মিলিয়ন ডলার পরিশোধ করার কথা ছিল। কিন্তু তখনো দেশটি সেই অর্থ পরিশোধ করতে পারেনি। সেই সময়ের সঙ্গে গ্রেস পিরিয়ড হিসেবে ১৪ দিন যুক্ত হয়। সেই হিসাবে গত ২৫ ডিসেম্বর ছিল অর্থ পরিশোধের শেষ দিন। কিন্তু এই দিনও ইথিওপিয়া সরকার অর্থ পরিশোধে ব্যর্থ হয়।
ইথিওপিয়া সরকার আনুষ্ঠানিকভাবে কোন মন্তব্য করেনি এখনও। কিন্তু এই ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ার দেশটি দেউলিয়ার কাতারে। ২০২১ সালের শুরুর দিকে পূর্ব আফ্রিকার দেশটি জি-২০ ভুক্ত দেশগুলোর কাছে প্রথমবারের মতো ঋণের শর্ত শিথিল করার অনুরোধ জানায়।
বার্তা সংস্থা রয়টার্সের







