নিজস্ব প্রতিবেদক: এমস লজিস্টিকসের কর্ণধার ও রেডিয়েন্ট শিপিং এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শফিকুল আলম জুয়েল ক্রীড়া ও সামাজিক অবদানের জন্য ‘সেন্ট মাদার তেরেসা আন্তর্জাতিক অ্যাওয়ার্ড-২০২৩’ পুরস্কার অর্জন করায় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় সীওয়েবভ মেরিন সার্ভিসের সিইও লায়ন শেখ সামিদুল হক।
১০ ফেব্রুয়ারি (শুক্রবার) এমস লজিস্টিকস চট্টগ্রামের নিজস্ব কার্যালয়ে সীওয়েভ মেরিনের উপদেষ্টা মো: আশরাফ এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল শফিকুল আলমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়।
বাংলাদেশের সুনাম বয়ে আনার এমন সফলতায় শফিকুল আলম জুয়েলেকে ধন্যবাদ জ্ঞাপন ও উত্তোরত্তর সফলতা কামনা করেন সীওয়েভ মেরিনের সিইও লায়ন শেখ সামিদুল হক।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিপিং এজেন্ট এসোসিয়েশনের পরিচালক মামুনুর রশিদএবং এসোসিয়েশনের সদস্য রিংকু বিশ্বাসসহ সীওয়েভ মেরিনের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, শফিকুল আলম জুয়েল এমস লজিস্টিকসের কর্ণধার ও রেডিয়েন্ট শিপিং এর ব্যবস্থাপনা পরিচালক। বর্তমান শিপিং এজেন্ট এসোসিয়েশনের নির্বাচিত পরিচালক। ব্যবসায়ের পাশাপাশি ক্রীড়া ও সামাজিক ক্ষেত্রে অবদানের জন্য কোলকাতায় মাদার তেরেসা নামাঙ্কিত ২৩ তম আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেন।
তার এই সাফল্য বাংলাদেশের জন্য গৌরবময় বলে মনে করেন তার শুভাকাঙ্ক্ষীরা।







