নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান র্যাংগস গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি আব্দুর রউফ চৌধুরী মারা গেছেন।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে গুলশানের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গত ৬-৭ মাস ধরে বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন তিনি।
ব্যাংক এশিয়ার প্রধান উদ্যোক্তাদের একজন ছিলেন রউফ রউফ চৌধুরী। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ব্যাংক এশিয়ার জনসংযোগ বিভাগের কর্মকর্তা এমএ ওয়াদুদ।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তারা হচ্ছেন—রোমানা রউফ চৌধুরী, রোমো রউফ চৌধুরী ও সোহানা রউফ চৌধুরী।
রউফ চৌধুরীর নামাজে জানাজা আজ বাদ আসর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে বিক্রমপুরের পৈতৃক বাড়িতে দাফনের জন্য তার মরদেহ সেখানে নেওয়া হবে। সেখানে বাদ এশা তার দাফন সম্পন্ন হবে।







