ছবি: বাংলা নিউজ ২৪

সীন্দবাদ ডেস্ক: ২২ বছর ডিপো পরিচালনা করেও ফায়ার সেফটি বাস্তবায়ন না করে লাইসেন্স ছাড়া পেট্রোল পাম্প পরিচালনা ও পর্যাপ্ত অগ্নি নির্বাপণ ব্যবস্থা না থাকাসহ অন্যান্য অভিযোগে ভারটেক্স কন্টেইনার ডিপোকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

২০ ফেব্রুয়ারি (সোমবার) দুপুরে নগরের পতেঙ্গা থানার কাঠগড় এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের একটি দল এ অভিযান পরিচালনা করে।

এসময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, প্রতিষ্ঠানটির পেট্রোল পাম্পের লাইসেন্স ও পর্যাপ্ত অগ্নি নির্বাপণ ব্যবস্থা ছিল না। এছাড়া ২২ বছর ধরে ডিপো পরিচালনা করলেও ফায়ার সেফটি প্লান অনুমোদন বা বাস্তবায়ন এর কোনো ব্যবস্থা নেননি ডিপো কর্তৃপক্ষ।
এসব অভিযোগে ডিপোর সিনিয়র ম্যানেজার শেখ মো. মোয়াজ্জেম হোসেনকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।- খবর: বাংলা নিউজ