সিন্দবাদ ডেস্ক : আন্তর্জাতিক বাজারে আবারো বেড়েছে স্বর্ণের দাম। দাম বেড়েছে আউন্সপ্রতি ২ হাজার ডলারের কাছাকাছি। ডলারের অবনমন ও ট্রেজারি বন্ডের সুদহার কমতে থাকায় বাজারে চাহিদা বেড়েছে নিরাপদ বিনিয়োগ মাধ্যম স্পর্ট মার্কেটের। খবরে- রয়টার্স

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) স্বর্ণের দাম বেড়েছে দশমিক ৪ শতাংশ। প্রতি আউন্সের মূল্য উঠেছে ১ হাজার ৯৯৬ ডলার ৮৪ সেন্টে।

মঙ্গলবার মূল্যবান ধাতুটির দাম তিন সপ্তাহের সর্বোচ্চ ২ হাজার ৭ ডলার ২৯ সেন্টে ওঠার পর বাজার কিছুটা নিম্নমুখী হচ্ছিল। বৃহস্পতিবার আবারো ঊর্ধ্বমুখী হয়ে দাম ২ হাজার ডলারের কাছাকাছি উঠেছে।

একই দিনে যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটেও স্বর্ণের দাম দশমিক ৪ শতাংশ বেড়েছে। আউন্সপ্রতি মূল্য দাঁড়িয়েছে ১ হাজার ৯৯৮ ডলার ২০ সেন্টে।