সীন্দবাদ ডেস্ক : চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় মহান বিজয় দিবস-২০২৩। সকালে চবক চেয়ারম্যান ও সদস্যবৃন্দ চবক রিপাবলিক ক্লাবস্থ স্মৃতিস্তম্ভে জাতীয় পতাকা উত্তোলন এবং পুস্পস্তবক অর্পণ করেন।
শনিবার (১৬ ডিসেম্বর) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ প্রতিবছরের ন্যায় এ বছরও মহান বিজয় দিবস-২০২৩ ঘিরে চবক এর আওতাধীন সকল মসজিদ, এবাদতখানা, মন্দির ও বৌদ্ধ বিহারে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করে এবং বন্দর হাসপাতালে রোগীদের উন্নতমানরে খাবার পরিবেশন করা হয়। দিবসটি উপলক্ষ্যে চবক চেয়ারম্যান দুঃস্থদের মাঝে শীত বস্ত্র ও কম্বল বিতরণ করেন। মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও মুক্তিযুদ্ধ বিষয়ক ডকুমেন্টরি প্রদর্শন অনুষ্ঠিত হয়।
বিজয় মানে খুশি, বিজয় মানে আনন্দ উল্লেখ করে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ সোহায়েল উপস্থিত সকলকে সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানান। এসময় সকলকে মুক্তিযুদ্ধের চেতনা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারন করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহবান জানান। এসময় তিনি মুক্তি যোদ্ধাদের স্মরণে চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরের একটি ফ্রিডম টাওয়ার নির্মাণের পরিকল্পনার কথা উল্লেখ করেন।
সভায় আরো বক্তব্য রাখেন বন্দরের প্রাক্তন সদস্য জনাব হাদী হোসেন বাবুল, সদস্য (এএন্ডপি) জনাব মোঃ হাবিবুর রহমান (যুগ্ম-সচিব) ও পরিচালক (প্রশাসন) জনাব মোঃ মমিনুর রশীদ (উপ-সচিব)।
বন্দরের জল সীমানার সকল জাহাজ ও জলযান সমূহ কর্তৃক দিনের প্রথম প্রহরে ১২:০১ মিনিটে হুইসেল বাজানোর মধ্যদিয়ে দিবসটিকে বরণ করে। বিকেলে শহীদ প্রকৌশলী শামসুজ্জামান স্টেডিয়ামে চবক অফিসার্স এসোসিয়েশন ও চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদ এবং মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ও বন্দর রিপাবলিক ক্লাবের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষ্যে বন্দরের সকল ভবন ও প্রতিষ্ঠান সমূহে রঙ্গিন পতাকা দ্বারা সজ্জিত করা হয় এবং জাতীয় পতাকা উত্তোলন করা হয়।







