সীন্দবাদ:: বাংলাদেশ শিপিং এজেন্টস্ এসোসিয়েশন (বিএসএএ) ফটিকছড়িতে বন্যা দূর্গতদের পূনর্বাসনের জন্য ২০০ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে।
শনিবার (৭ সেপ্টেম্বর) বন্যায় ক্ষতিগ্রস্থ ফটিকছড়ির পূর্ব সুয়াবিল এলাকাস্থ টোনাগাজীর বাড়ি, ওয়ালী হাজীর বাড়ি, ব্রাহ্মণ পাড়া, নাথপাড়া, কার্পাস পাড়া; পাঁচ পুকুরিয়াস্থ চন্দ্রঘোনা, তমিজ উদ্দিন মুন্সীর বাড়ি, হাঁপানিয়া জমিদার বাড়ি, সুন্দরপুর টিলাপাড়া, নোয়াপাড়া, দাইয়াপাড়া, এবং কোটবাড়িয়াস্থ সিকদার পাড়া, নাজিরখিল, পোদ্দার পাড়া, সন্দ্বীপ নগর/জঙ্গল কৈয়া এলাকাস্থ বন্যাদূর্গতদের পূনর্বাসনের জন্য প্রতি পরিবারকে নগদ পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
বাংলাদেশ শিপিং এজেন্টস্ এসোসিয়েশনের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ আরিফ বন্যাদূর্গতদের আর্থিক সহায়তা প্রদানকালে পরবর্তীতে ফেনীসহ অন্যান্য বন্যা দূর্গত এলাকায় আর্থিক সহায়তা প্রদান করার পরিকল্পনা রয়েছে বলে জানান।
এসময় পরিচালকবৃন্দের মধ্যে মোহাম্মদ সাজ্জাদুর রহমান, মোহাম্মদ আসিফ ইফতেখার হোসাইন, মোহাম্মদ আসলাম এবং মোহাম্মদ আলী আকবর ও সদস্য এজেন্টদের প্রতিনিধি হিসাবে মোহাম্মদ জামাল উদ্দিন সিকদার উপস্থিত ছিলেন।
তাছাড়া পূনর্বাসন খাতে আর্থিক সহায়তা প্রদানকালে পূর্ব সুয়াবিল যুব খেলোয়ার কল্যাণ সমিতি এবং গাউসিয়া কমিটি, ভুজপুর ইউনিয়ন সার্বিকভাবে সহযোগিতা প্রদান করেন।