আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশ কর্তৃক গৃহীত অক্টোবর সেবা মাসের কর্মসূচীর আওতায় লায়ন্স ক্লাব অব চিটাগাং বে অব বেঙ্গল ও লায়ন্স ক্লাব অব চিটাগাং শৈবালের যৌথ আয়োজনে “প্রাতঃ ভ্রমণকারীদের স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্প” অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১১.১০.২০২৪ ইং) সকাল ৬:৩০ ঘটিকা হতে চট্টগ্রামের আগ্রাবাদ জাম্বুরী পার্কে ডায়বেটিস স্ক্রিনিং, বিএমআই পরিক্ষার ক্যাম্পেইন করা হয়।

উক্ত অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে ছিল সোনালী অঙ্গন -একটি প্রগতিশীল ব্যায়ামের আসর। লায়ন্স জেলা গভর্নর এর এই বছরের ডাক ‘যত্নের ছায়া ছড়ায় মায়া” এই প্রতিপাদ্য কে সামনে রেখে এই জেলার লায়ন্স ক্লাব গুলো নিয়মিত সেবা দিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আগ্রাবাদ জাম্বুরী পার্কে ডায়বেটিস স্ক্রিনিং, বিএমআই পরিক্ষার ক্যাম্পেইন।

এই উপলক্ষে এক সংক্ষিপ্ত সভা লায়ন্স ক্লাব অব চিটাগং বে অব বেংগল এর প্রেসিডেন্ট লায়ন মশিউর রহমান চৌধুরী মাহীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লাব সেক্রেটারী লায়ন আব্দুর রহমান নাছির, লায়ন ক্যাপ্টেন মুসলিম ফারুক, লায়ন গিয়াস উদ্দিন, জোন চেয়ারপার্সন লায়ন শেখ সামিদুল হক ও লায়ন জাহাঙ্গীর আলম, রিজিওন চেয়ারপার্সন লায়ন সুব্রত ভৌমিক, সোনালী অংগন সভাপতি লায়ন জসিম উদ্দিন এবং আর সি হেড কোয়ার্টার লায়ন লায়ন রুপন কুমার দাশ গুপ্ত। এছাড়াও লিও, লায়ন ও সোনালী অংগনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত সেবা অনুষ্ঠানের মাধ্যমে ৪০০ মানুষ কে সেবা প্রদান করা হয়।
উপস্থিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে স্বাস্থ্য সচেতনতার বিষয়ে জনসাধারণকে উদ্বুদ্ধ করেন।