সারাদেশে খোলা বাজারে কমেতে শুরু করেছে ডলারের দাম।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) ১২৭ টাকায় লেনদেন হওয়া ডলার রোববার (১২ নভেম্বর) লেনদেন হয় ১২৬ টাকাতে এবং সন্ধ্যায় তা ১২৩ টাকায় নেমে এসেছে।
বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যবসায়ী বা মানি চেঞ্জাররা বলছেন, সরবরাহ বৃদ্ধি ও চাহিদা কমে যাওয়ার কারণে খোলা বাজারে কমেছে ডলারের দাম।
মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি এ কে এম ইসমাইল হক জানান, রোববার সন্ধ্যায় ডলারের দাম ১২৩ টাকায় নেমে এসেছিল।
ডলারের দাম আরও কমতে পারে বলে জানা যায় বিভিন্ন সূত্র হতে।







