সিন্দবাদ ডেস্ক : বাংলাদেশে সর্ব-প্রথম ব্র্যান্ড নিউ বিএমডাব্লিউ আই সেভেন ই ড্রাইভ ফিফটি মডেল লঞ্চ করল এক্সিকিউটিভ মটরস লিমিটেড।

প্রায় দুই দশকের ও বেশি সময় ধরে আন্তর্জাতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিএমডাব্লিউর একমাত্র পরিবেশক হিসেবে কাজ করছে।

এক্সিকিউটিভ মটরস লিমিটেডের ডিরেক্টর (অপারেশন্স) আশিক উন নবী বলেন, আমরা বাংলাদেশে সর্ব-প্রথম ব্র্যান্ড নিউ বিএমডব্লিউ আই সেভেন ইড্রাইভ ফিফটি নিয়ে আসতে পেরে অত্যন্ত গর্বিত। বাংলাদেশে পরিবেশবান্ধব এবং বিলাসবহুল গাড়ির শিল্পে একটি উচ্চাভিলাষী পদক্ষেপ।

ইলেকট্রিক ভেহিকেল (ইভি) বাংলাদেশে বিলাসবহুল গাড়ির শিল্পে একটি নতুন যুগের সূচনা করবে বলে মনে করছে আমদানিকারকরা।

পরিবেশবান্ধব এই গাড়িটি মাত্র ৫.৫ সেকেন্ডে স্মুথ এক্সেলারেশন প্রতি ০-১০০কিমি/ঘন্টা তুলতে সক্ষম।
গাড়িটির দাম ৩ কোটি টাকা থেকে শুরু। অত্যাধুনিক কারিগরি প্রযুক্তির সমন্বয়ে তৈরি বিএমডাব্লিউ আই সেভেন ইড্রাইভ ফিফটি, বিএমডাব্লিউ উদ্ভাবনী ‘আই’ লাইনআপের সবচেয়ে সাম্প্রতিক সংযোজন।

বিএমডাব্লিউ আই সেভেন ইড্রাইভ ফিফটির এয়ার সাসপেনশন এবং ইন্টিগ্রাল অ্যাক্টিভ স্টিয়ারিং-এর আপগ্রেড, মোবিলিটি এবং এক্সেলারেশন বাড়ানোর পাশাপাশি এর উন্নত চ্যাসিস প্রযুক্তি ড্রাইভিং ডায়নামিক্স এবং যাত্রীদের কমফোর্টের ভারসম্য বজায় রাখে।

আই সেভেন ইড্রাইভ ফিফটি গাড়িটি আধুনিক স্বয়ংচালিত প্রযুক্তিতে সজ্জিত।

এক্সিকিউটিভ মটরস লিমিটেড থেকে বিএমডাব্লিউ আই সেভেন ইড্রাইভ ফিফটি ক্রয়ে প্রতিটি গ্রাহক তাদের বাড়িতে একটি ওয়াল বক্স চার্জার বিনামূল্যে ইনস্টল করার সুবিধা পাবেন। উপরন্তু, এই বছর নাগাদ দেশের ১৬টি পয়েন্টে বিএমডাব্লিউ স্ট্যান্ডার্ড চার্জিং স্টেশন স্থাপন করতে যাচ্ছে এক্সিকিউটিভ মটরস লিমিটেড।