সিন্দবাদ ডেস্ক : ওয়ার্ল্ড টেুড সেন্টারে চেম্বার কার্যালয়ে দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি ওমর হাজ্জাজ’র সাথে এক মতবিনিময়ে মিলিত হন বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের চার্জ দ্য এ্যাফেয়ার্স শিলা পিল্লাই।
মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকেলে এ মতবিনিময় সভায় বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের চার্জ দ্য এ্যাফেয়ার্স শিলা পিল্লাই’র সাথে ১১ সদস্যবিশিষ্ট একটি ব্যবসায়ী প্রতিনিধিদল উপস্থিত ছিল।
সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য এ্যাফেয়ার্স শিলা পিল্লাই বলেন, ভৌগোলিকভাবে চট্টগ্রামের সাথে সাদৃশ্য রয়েছে সিঙ্গাপুরের। টুানশিপমেন্ট বন্দর হিসেবে সিঙ্গাপুরের সাথে রয়েছে চট্টগ্রাম বন্দরের সম্পর্ক। চট্টগ্রামে অবকাঠামোগত অনেক উন্নয়ন সাধন হয়েছে যা অর্থনৈতিক সমৃদ্ধির জন্য অত্যন্ত ইতিবাচক।
তিনি চট্টগ্রাম বন্দরের বে-টার্মিনাল নির্মাণের মাস্টার প্ল্যান প্রণয়ন করা হয়েছে উল্লেখ করে এতে কাজ করতে সিঙ্গাপুরের কোম্পানীর আগ্রহের কথা জানান।
চেম্বার সভাপতি ওমর হাজ্জাজ মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে উল্লেখযোগ্য সংখ্যক অবকাঠামো উন্নয়নের মাধ্যমে চট্টগ্রাম বিনিয়োগের আদর্শ গন্তব্যে পরিনত হতে যাচ্ছে উল্লেখ করে এ সকল অবকাঠামো এবং বৈদেশিক বিনিয়োগের জন্য বাংলাদেশ সরকার কতৃক সুবিধাসমূহ কাজে লাগিয়ে চট্টগ্রাম ব্লু ইকোনমি, পর্যটন, স্বাস্থ্য, শিক্ষা এবং অবকাঠামো খাতে বিনিয়োগের আহবান জানান।
পাশাপাশি মাতাবাড়ি গভীর সমুদ্র বন্দর, বন্দর-সহ বিভিন্ন প্রকল্পে সিঙ্গাপুরের লজিস্টিক খাতে দক্ষতা ও প্রযুক্তগত সহায়তার অনুরোধ জানান। ওমর হাজ্জাজ বাংলাদেশ থেকে ব্যবসা খাতে প্রয়োজনীয় বিভিন্ন আউটসোর্সিং ও আইটি সেবা আমদানির আহবান জানান।
ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ জানান, বাংলাদেশসহ প্রায় ৪০টি দেশের লজিস্টিক্স খাতে সিঙ্গাপুরের বিনিয়োগকারীরা ব্যবসা পরিচালনা করছেন।
বাংলাদেশের গভীর সমুদ্র বন্দর এবং বে-টার্মিনাল প্রকল্প বাস্তবায়িত হলে শিপিং সেক্টরে আরো বিনিয়োগ বাড়বে বলে মন্তব্য করে বাংলাদেশের শিপিং ও লজিস্টিক্স সেক্টরে বিনিয়োগ বৃদ্ধিতে বিভিন্ন জটিলতা দূরীকরণের উপর গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভায় চেম্বার পরিচালক মাহফুজুল হক শাহ-সহ হাইকমিশন ও সিঙ্গাপুরের মিনিস্টিু অব টেুড এন্ড ইন্ডাস্টিু’র প্রতিনিধিবৃন্দ এবং এন্টারপ্রাইজ সিঙ্গাপুর এবং পিএসএ’র প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।







