সীন্দবাদ ডেস্ক : বিশ্ববাজারে তৈরি পোশাকের রপ্তানি কমেছে। গত নভেম্বরের তুলনায় চলতি বছর নভেম্বরে রপ্তানি প্রবৃদ্ধি ৬.০৫ শতাংশ কমেছে। চলতি বছরের নভেম্বরে রপ্তানি আয় এসেছে ৪.৭৮ বিলিয়ন ডলার। যা গত বছরের নভেম্বরে ছিল ৫.০৯ বিলিয়ন ডলার।

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গেছে অর্থবছরের একই সময়ে পোশাক রপ্তানির পরিমাণ ছিল ১৮ দশমিক ৮৩ বিলিয়ন মার্কিন ডলার। সেখানে থেকে চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে এসেছে ১৮ দশমিক ৩৩ বিলিয়ন মার্কিন ডলার। বিশেষত সদ্য বিদায়ী নভেম্বর মাসে রপ্তানি কমেছে ৭ দশমিক ৪৫ শতাংশ। যদিও আলোচিত সময়ে ওভেন এবং নিটওয়্যার উভয় রপ্তানিই কমেছে।

নভেম্বরে ওভেন রপ্তানি ১২.৫৯ শতাংশ এবং নিটওয়্যার ৩.১৮ শতাংশ হ্রাস পেয়েছে।

তৈরি পোশাকের মধ্যে নিট পোশাকের রপ্তানি ৮.৬৬ শতাংশ বেড়েছে। ওভেন পোশাকের রপ্তানি কমেছে সাড়ে ৪ শতাংশ। পাঁচ মাসে ১০.৯৮ বিলিয়ন ডলারের নিট পোশাক রপ্তানি হয়েছে। এসময়ে ৭.৮৪ বিলিয়ন ডলারের ওভেন পোশাক রপ্তানি হয়েছে।