সীন্দবাদ ডেস্ক :: ইলন মাস্কের টেসলার চেয়ে বেশি বৈদ্যুতিক গাড়ি বিক্রি করেছে চীনা কোম্পানি বিওয়াইডি। ২০২৩ সালের শেষ তিন মাসের হিসাবে এসকল গাড়ি বিক্রি করে কম্পানিটি।
বিওয়াইডি সূত্রে জানা যায়, ২০২৩ সালের শেষ দিকে তারা ৫ লাখ ২৬ হাজার ব্যাটারিচালিত গাড়ি বিক্রি করেছে।
মঙ্গলবার (২ জানুয়ারি) টেসলা জানা যায়, ২০২৩ সালের শেষ তিন মাসে তারা রেকর্ড ৪ লাখ ৮৪ হাজার ৫০০ বৈদ্যুতিক গাড়ি সরবরাহ করেছে এবং পুরো বছরে ১০ লাখ ৮০ হাজার গাড়ি সরবরাহ করেছে।
তবে গোটা ২০২৩ সালের হিসাবে মাস্কের টেসলার বিক্রি বেশি। ক্রেতা টানতে ইতিমধ্যে বেশ কয়েকবার গাড়ির দাম কমিয়েছে টেসলা।
বছরের শেষের টেসলার ব্যবসা বিশ্লেষকদের প্রত্যাশার চেয়ে ভালো হয়েছে। ২০২২ সালের একই সময়ের তুলনায় ২০ শতাংশ বেশি বিক্রি হয়েছে। এ ছাড়া ২০২৩ সালের শুরুর তুলনায় গতিও বেড়েছে।
গোটা বছরে শেনজেন-ভিত্তিক বিওয়াইডি ৩০ লাখের বেশি নিউ অ্যানাজি ভেহিকেলস (এনইভি) বিক্রি করেছে, যার মধ্যে শুধু ব্যাটারিচালিত এবং হাইব্রিড গাড়ি রয়েছে।
এ বছরে তারা মোট যে গাড়ি বিক্রি করেছে তার ১৬ লাখই শুধু ব্যাটারিচালিত গাড়ি।







